ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
সেলিম রানা, চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি: বাংলাদেশ অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, চরফ্যাশন উপজেলা শাখার নতুন কমিটি পুনর্গঠন করা হয়েছে। এতে দৈনিক ইত্তেফাক-এর উপজেলা সংবাদদাতা মিজানুর রহমান নয়ন-কে সভাপতি এবং ভোরের কাগজ-এর উপজেলা প্রতিনিধি এআর সোহেব চৌধুরী-কে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
শনিবার (৪ এপ্রিল ২০২৬) সংগঠনের ভোলা জেলা কমিটির সভাপতি অ্যাডভোকেট খলিল উদ্দিন ফরিদ এবং সাধারণ সম্পাদক ছোটন সাহা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ১৫ সদস্য বিশিষ্ট এই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। নবগঠিত এই কমিটির মেয়াদ ৩১ ডিসেম্বর ২০২৮ সাল পর্যন্ত অনুমোদন দেওয়া হয়েছে।
সহ-সভাপতি পদে শাহাবুদ্দিন সিকদার (মানবজমিন), মু. খুরশিদ আলম (বাংলাবাজার পত্রিকা) ও কামরুল সিকদার (কালের কণ্ঠ) দায়িত্ব পেয়েছেন। সহ-সাধারণ সম্পাদক হিসেবে নুরুল্লা আরিফ (আলোকিত বাংলাদেশ) এবং সাংগঠনিক সম্পাদক পদে আরিফুর রহমান রাছেল (সংবাদ সারাবেলা), হাসান লিটন (প্রতিদিনের বাংলাদেশ) ও শফি উল্যাহ শফি (বরিশাল বার্তা) মনোনীত হয়েছেন। এছাড়া বার্তা সম্পাদক পদে মেহেদী হান্নান (এশিয়ান টিভি), দপ্তর সম্পাদক পদে: মোস্তাফিজুর রহমান (আজকের পরিবর্তন), কোষাধ্যক্ষ পদে জসিম পাটোয়ারী (অপরাধ বিচিত্রা), প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মামুন হোসাইন (ভোরের আকাশ), নির্বাহী সদস্য পদে শাহ কামাল (মানবতার কণ্ঠ) ও আওলাদ হোসেন শামীম (সময়ের খবর) মনোনীত হয়েছেন।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল, পেশাদার ও শক্তিশালী করতে সকল সদস্য ও সংশ্লিষ্টদের সহযোগিতা কামনা করেছেন। চরফ্যাশন এলাকার অনলাইন সংবাদকর্মীদের অধিকার রক্ষা ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চায় এই কমিটি অগ্রণী ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
এ.আই.এল/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ