ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
ওয়াফিক শিপলু, বগুড়া: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বগুড়ায় ভোটগ্রহণের চূড়ান্ত প্রস্তুতি পরিদর্শন করেছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) একটি প্রতিনিধি দল। বুধবার (১১ ফেব্রুয়ারি) সকালে ইইউ প্রতিনিধি পল ক্যামেলিয়ার ও ইভিলিন কিভিমা বগুড়া সদর উপজেলা পরিষদ মিলনায়তনে নির্বাচনী সরঞ্জাম বিতরণ কার্যক্রম পর্যবেক্ষণ করেন।
পরিদর্শনকালে প্রতিনিধি দলের সদস্যরা ব্যালট বাক্স, পেপার ও অন্যান্য সামগ্রী যাচাই করেন এবং দায়িত্বরত কর্মকর্তাদের সাথে নির্বাচন ব্যবস্থাপনা ও নিরাপত্তা নিয়ে কথা বলেন। বিশেষ করে রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বগুড়া-৬ (সদর) আসনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানসহ হেভিওয়েট প্রার্থীদের অংশগ্রহণের বিষয়টি ইইউ প্রতিনিধিদের বিশেষ নজরে রয়েছে।
বগুড়ার ১২টি উপজেলার ৯৮৩টি কেন্দ্রে এসব সরঞ্জাম পাঠানো হয়েছে। জেলায় মোট ২৯ লাখ ৮১ হাজার ৯৪০ জন ভোটার রয়েছেন, যাদের ভোটে আগামীকালের ভাগ্য নির্ধারিত হবে। সহকারী রিটার্নিং অফিসার আব্দুল ওয়াজেদ জানিয়েছেন, উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ