ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
আব্দুল্লাহ আল মামুন, যশোর: যশোরের মণিরামপুর উপজেলায় দীর্ঘদিন ধরে চলছে অসহনীয় বিদ্যুৎ সংকট। দিনে-রাতে মিলিয়ে প্রায় ১৪ ঘণ্টা লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। এতে একদিকে যেমন ব্যবসা-বাণিজ্য ও অফিস কার্যক্রম ব্যাহত হচ্ছে, অন্যদিকে রাতে ঘুম হারাম হয়ে পড়েছে সাধারণ মানুষের।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, দিনের বেলায় ঘন ঘন বিদ্যুৎ বিচ্ছিন্নতায় দোকানপাট ঠিকমতো চালানো যাচ্ছে না। বিশেষ করে ক্ষুদ্র ব্যবসায়ী, ফটোকপি, কম্পিউটার সার্ভিস, সেলুনসহ বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠানে কাজ প্রায় স্থবির হয়ে পড়েছে। এতে চরম আর্থিক ক্ষতির মুখে পড়ছেন তারা। অফিসগামী মানুষদেরও একই দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিদ্যুৎ না থাকায় অনেক সরকারি-বেসরকারি দপ্তরের কাজ ব্যাহত হচ্ছে, ফলে সেবা নিতে এসে ভোগান্তিতে পড়ছেন সাধারণ জনগণ।
অন্যদিকে রাতে লোডশেডিং পরিস্থিতি আরও নাজুক আকার ধারণ করছে। তীব্র গরমের মধ্যে ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ না থাকায় শিশু ও বয়স্কদের কষ্ট চরমে পৌঁছেছে। অনেকেই নির্ঘুম রাত কাটাতে বাধ্য হচ্ছেন। স্থানীয় বাসিন্দারা দ্রুত এ সমস্যার সমাধান দাবি করে বলেন, “এভাবে চলতে থাকলে স্বাভাবিক জীবনযাপন করা অসম্ভব হয়ে পড়বে।” এলাকাবাসীর প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর পদক্ষেপ নিয়ে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করবে এবং এই দীর্ঘস্থায়ী ভোগান্তির অবসান ঘটাবে।
আই.এ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ