হাসিনার কোনো বক্তব্য ভারত সমর্থন করে না: রণধীর জয়সওয়াল

প্রকাশ: শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬, ০৬:২৩ অপরাহ্ণ
হাসিনার কোনো বক্তব্য ভারত সমর্থন করে না: রণধীর জয়সওয়াল

বিশেষ প্রতিবেদক: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক সংবাদ সম্মেলন ও সেখানে প্রদত্ত রাজনৈতিক বক্তব্য নিয়ে নিজেদের আনুষ্ঠানিক অবস্থান স্পষ্ট করেছে ভারত।

শুক্রবার (৭ আগস্ট) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে মুখপাত্র রণধীর জয়সওয়াল পরিষ্কার জানিয়েছেন, হাসিনার ভার্চুয়াল অনুষ্ঠানে ভারত সরকারের কোনো ধরনের সম্পৃক্ততা ছিল না। একই সাথে সেখান থেকে দেওয়া শেখ হাসিনার কোনো বক্তব্যকে নয়াদিল্লি সমর্থন করে না।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ৫ আগস্ট আয়োজিত সংবাদ সম্মেলন কিংবা ভার্চুয়াল আলোচনাটি সম্পূর্ণ একটি বেসরকারি সংস্থা বা মাধ্যমের নিজস্ব উদ্যোগ ছিল। এতে ভারত সরকারের কোনো হাত ছিল না।

বিশেষ করে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এবং দেশের সার্বিক পরিস্থিতির বিষয়ে ওই অনুষ্ঠানে শেখ হাসিনা যেসব মন্তব্য করেছেন, সেগুলোর সঙ্গে ভারত সরকারের নীতি বা অবস্থানের কোনো সম্পর্ক নেই এবং সরকার তা কোনোভাবেই সমর্থন করে না বলেও স্পষ্টভাবে জানান জয়সওয়াল।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন