সারা দেশেই বজ্রবৃষ্টির আভাস

প্রকাশ: মঙ্গলবার, ১২ মে ২০২৬, ১২:২৭ অপরাহ্ণ
সারা দেশেই বজ্রবৃষ্টির আভাস

দেশের সব বিভাগেই আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে জানানো হয়েছে। মঙ্গলবার (১২ মে) সকালে প্রকাশিত আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

পূর্বাভাস অনুযায়ী, রাজশাহী ও রংপুর বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

আবহাওয়াবিদদের মতে, সারা দেশে দিনের তাপমাত্রা কিছুটা বাড়লেও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সিনপটিক অবস্থা সম্পর্কে আবহাওয়া অফিস জানায়, উত্তর শ্রীলঙ্কা উপকূলের অদূরে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত লঘুচাপটি বর্তমানে ওই এলাকাতেই অবস্থান করছে। অন্যদিকে, পশ্চিমা লঘুচাপের একটি বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।

সামগ্রিকভাবে, লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির এই ধারা অব্যাহত থাকতে পারে।

জান্নাত/সকালবেলা

মন্তব্য করুন