উম্মাহর সংকট ও বৈশ্বিক অস্থিরতায় মিজানুর রহমান আজহারীর বিশেষ প্রার্থনা

উম্মাহর সংকট ও বৈশ্বিক অস্থিরতায় মিজানুর রহমান আজহারীর বিশেষ প্রার্থনা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: বিশ্বজুড়ে চলমান যুদ্ধ, সহিংসতা এবং রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জনপ্রিয় ইসলামি বক্তা মিজানুর রহমান আজহারী। রোববার (১ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক সংক্ষিপ্ত বার্তায় তিনি মুসলিম উম্মাহর বর্তমান পরিস্থিতি নিয়ে দুঃখ প্রকাশ করেন এবং মহান আল্লাহর দরবারে শান্তি ও ন্যায়বিচারের প্রার্থনা জানান।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টে আজহারী লিখেছেন, “অস্থিরতার আগুনে পুড়ছে জনপদ; চক্রান্তে বিদীর্ণ উম্মাহ আজ দিশেহারা। হে আরশের মালিক! জুলুমের অবসান ঘটিয়ে পৃথিবীতে ন্যায়ের শান্তি প্রতিষ্ঠা করুন।”

বর্তমানে মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত, বিশেষ করে ইরানে হামলা ও বৈশ্বিক মানবাধিকার লঙ্ঘনের চরম উত্তেজনার মধ্যে তাঁর এই পোস্টটি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। পোস্টে তিনি সরাসরি কোনো নির্দিষ্ট দেশ বা ঘটনার নাম উল্লেখ না করলেও, অনুসারীদের মতে এটি বর্তমানের সামগ্রিক সংকট ও নিপীড়িত মানুষের প্রতি তাঁর সংহতির বহিঃপ্রকাশ।

প্রতিবেদনটি লেখা পর্যন্ত আজহারীর ওই পোস্টে বিপুল সংখ্যক ব্যবহারকারী প্রতিক্রিয়া জানিয়েছেন এবং হাজার হাজার মানুষ তা শেয়ার করেছেন। মন্তব্যের ঘরে পাঠকরা বিশ্বব্যাপী মজলুম মানুষের মুক্তি ও শান্তির জন্য সমবেত প্রার্থনায় অংশ নিয়েছেন। উল্লেখ্য, সমসাময়িক বিভিন্ন মানবিক ও ধর্মীয় ইস্যুতে মিজানুর রহমান আজহারী নিয়মিতভাবে সামাজিক মাধ্যমে তাঁর অবস্থান ব্যক্ত করে থাকেন।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন