ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
জাতিসংঘের অধীনে শরীফ ওসমান বিন হাদি হত্যার তদন্ত এবং এ ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে যাত্রা করে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। এ সময় আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামান ও টিয়ারগ্যাস ব্যবহার করে।
এই ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন ইসলামী বক্তা মিজানুর রহমান আজহারি। এক ফেসবুক পোস্টে তিনি বলেন, ‘পুলিশের এমন আগ্রাসী মনোভাবের কারণ কী?’
পোস্টের শুরুতে আজহারি বলেন, ‘ভিডিওতে দেখা যাচ্ছে—ব্যাপক উৎসাহ নিয়ে ছাত্রছাত্রীদের বেধড়ক পেটাচ্ছে পুলিশ। চাইলেই এট্যাকের ভান করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করা যেত। যেমনটি কয়েক মাস আগে একজন পুলিশ কর্মকর্তা করে বেশ প্রশংসা কুড়িয়েছিলেন। কিন্তু হঠাৎ পুলিশের এমন আগ্রাসী আচরণের কারণ কী?’
তিনি আরও বলেন, ‘বিচার চাইতে এসে শিক্ষার্থীদের এমন নির্মমতার শিকার হওয়া অত্যন্ত লজ্জাজনক ও দুঃখজনক। যেকোনো পোশাকি বাহিনীর সদস্যদের দায়িত্ব পালনের ক্ষেত্রে আরও সংযত, পেশাদার ও মানবিক আচরণ করা উচিত—এটাই প্রত্যাশা।’
নিন্দা জানিয়ে মিজানুর রহমান আজহারি বলেন, ‘ইনকিলাব মঞ্চের প্রতিবাদ সমাবেশে পুলিশের এই মারমুখী আচরণ ও অতিরিক্ত বলপ্রয়োগের তীব্র নিন্দা জানাই।’
আই.এ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ