আজ পদত্যাগ ও দেশত্যাগ করবেন দুই উপদেষ্টা: জুলকারনাইন সায়ের

আজ পদত্যাগ ও দেশত্যাগ করবেন দুই উপদেষ্টা: জুলকারনাইন সায়ের

অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা আজ সোমবার পদত্যাগ করে একই দিন দেশ ছাড়তে পারেন বলে দাবি করেছেন প্রবাসী সাংবাদিক জুলকারনাইন সায়ের খান। তবে তিনি কোন দুই উপদেষ্টা—তা উল্লেখ করেননি।

সোমবার সকাল ৬টা ৩৫ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি জানান, অন্তর্বর্তী সরকারের গুরুত্বপূর্ণ দুই উপদেষ্টা ১৬ ফেব্রুয়ারি দেশত্যাগ করতে পারেন বলে তাঁদের ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে।

তার পোস্ট অনুযায়ী, একজন আজ দুপুর ১২টা ৫০ মিনিটে  চায়না ইস্টার্নের ফ্লাইটে এবং আরেকজন সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে এমিরেইটস-এর ফ্লাইটে ঢাকা ত্যাগ করার কথা রয়েছে। যথাযথ অডিট ক্লিয়ারেন্স ও নিরাপত্তা ছাড়পত্র ছাড়া তাঁদের দেশত্যাগের অনুমতি দেওয়া উচিত হবে না বলেও মন্তব্য করেন তিনি।


এর আগে গত শনিবার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব জার্মানির উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। পরে তিনি ফেসবুক পোস্টে দেশ ছাড়ার কারণ ব্যাখ্যা করেন।

আই.এ/সকালবেলা

মন্তব্য করুন