মামুনুল হকের সঙ্গে আসিফ মাহমুদের সৌজন্য সাক্ষাৎ ও ইফতার

মামুনুল হকের সঙ্গে আসিফ মাহমুদের সৌজন্য সাক্ষাৎ ও ইফতার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে মামুনুল হকের বাসভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে দুই নেতা দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, জাতীয় ঐক্য এবং গণতান্ত্রিক আন্দোলনের বিভিন্ন দিক নিয়ে গুরুত্বপূর্ণ মতবিনিময় করেন। জুলাই বিপ্লবোত্তর বাংলাদেশে রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং দেশের স্থিতিশীলতা রক্ষায় ঐক্যের প্রয়োজনীয়তার ওপর তারা গুরুত্বারোপ করেন। মতবিনিময় শেষে তারা একসঙ্গে ইফতারে অংশগ্রহণ করেন।

বৈঠককালে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন দলের যুগ্ম সদস্য সচিব ফয়সাল মাহমুদ শান্ত, তারেক রেজা এবং সংগঠক মুফতি সানাউল্লাহ খানসহ অন্যান্য নেতাকর্মী। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দেশের প্রভাবশালী আলেম ও রাজনৈতিক নেতৃত্বের সঙ্গে এনসিপি মুখপাত্রের এই সাক্ষাৎ ভবিষ্যতের কৌশলগত রাজনৈতিক মেরুকরণের ক্ষেত্রে অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন