ইরানের সঙ্গে ‘বড় সমঝোতা’ করতে চান ট্রাম্প: জেডি ভ্যান্স

ইরানের সঙ্গে ‘বড় সমঝোতা’ করতে চান ট্রাম্প: জেডি ভ্যান্স

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের সঙ্গে কোনো ছোটখাটো চুক্তি নয়, বরং একটি বড় ধরনের সমঝোতা বা 'গ্র্যান্ড বারগেইন' করতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জর্জিয়ার একটি অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে এই তথ্য জানিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। মার্কিন সংবাদমাধ্যম এপি নিউজ এই খবর জানিয়েছে।

মঙ্গলবার জর্জিয়ায় ‘টার্নিং পয়েন্ট ইউএসএ’ ইভেন্টে ভাষণ দেওয়ার সময় ভ্যান্স জানান, ট্রাম্প প্রশাসন ইরানকে এক বিশেষ প্রস্তাব দিচ্ছে। তিনি বলেন, ট্রাম্প ইরানকে বলছেন, তোমরা যদি পারমাণবিক অস্ত্র তৈরি না করার অঙ্গীকার করো, তবে আমরা ইরানকে সমৃদ্ধ করে তুলব। অর্থাৎ, ইরান যদি একটি স্বাভাবিক দেশের মতো আচরণ করে, তবে যুক্তরাষ্ট্রও তাদের সঙ্গে স্বাভাবিক অর্থনৈতিক সম্পর্ক বজায় রাখবে।

ইরানের সঙ্গে ২০ ঘণ্টারও বেশি সময় ধরে চলা ম্যারাথন আলোচনায় মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্ব দেন জেডি ভ্যান্স। সেই অভিজ্ঞতার আলোকে তিনি বলেন, ট্রাম্পের লক্ষ্য ইরানকে অর্থনৈতিকভাবে শক্তিশালী করা এবং বিশ্ব অর্থনীতির মূল ধারায় ফিরিয়ে আনা। তবে এর মূল শর্ত হলো—ইরানকে অবশ্যই পারমাণবিক অস্ত্র ও সন্ত্রাসবাদে মদত দেওয়ার পথ ত্যাগ করতে হবে।

আই.এ/সকালবেলা

মন্তব্য করুন