মা জননীর কথা

প্রকাশ: বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৪:১৪ অপরাহ্ণ
মা জননীর কথা
নাজমুল হুদা মজনু: 

আমার মা জননীর কথা—
শেষ হবে না কভু লিখে হাজার কবিতা।
মেঘে ঢাকা চাঁদের মতো দুঃখেও মা হাসে,
আগলে রেখে আমায় অনেক ভালোবাসে।
তাঁর ছায়াতে মুগ্ধ হয়ে জুড়ায় আকুল প্রাণ,
মায়ের চরণ তলে যেন জান্নাতি উদ্যান;
নিত্য নতুন বয়ে আনে খুশির বারতা।
আমার মা জননীর কথা—
শেষ হবে না কভু লিখে হাজার কবিতা।
তাই জীবনের অলি-গলি সাহস নিয়ে চলি,
মায়ের দোয়ায় পথের শত কাঁটা পায়ে দলি।
বিপদ-আপদ থমকে দাঁড়ায় মায়ের আঁচল পেলে,
সব আঁধারে আলো জ্বলে মায়ের দোয়া মেলে।
অসীম আমার মায়ের মমতা,
আমার মা জননীর কথা—
শেষ হবে না কভু লিখে হাজার কবিতা।
অফুরান আদরে এই পথ চলা গানের সুরে
কাব্যের ছন্দে বলা যাবে না তা।
আমার মা জননীর কথা—
শেষ হবে না কভু লিখে হাজার কবিতা।

মন্তব্য করুন