রাজধানীর পান্থপথে বিএনপি নেতা গুলিবিদ্ধ

রাজধানীর পান্থপথে বিএনপি নেতা গুলিবিদ্ধ

রাজধানীর পান্থপথ এলাকার এক জুতার মার্কেটের সামনে মো. শফিকুর রহমান (৫৫) নামের এক জুতা ব্যবসায়ী দুর্বৃত্তের গুলিতে আহত হয়েছেন। তিনি কলাবাগান থানা ১৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সহ-সাধারণ সম্পাদক বলে জানা গেছে।

রোববার (২২ ফেব্রুয়ারি) রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ শফিকুর রহমান কুমিল্লার বুড়িচং উপজেলার শিদলাই গ্রামের মৃত মফিদুল ইসলামের ছেলে। বর্তমানে টঙ্গী এলাকায় থাকেন তিনি। শফিকুরকে হাসপাতালে নিয়ে আসা শাহপরান জানান, আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় কমফোর্ট হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাতে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়।

তিনি আরও বলেন, শফিকুর ওই এলাকায় জুতা সরবরাহের কাজ করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক। তিনি বলেন, আহত শফিকুর ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন। গুলি তার বাম হাতের তালুতে বিদ্ধ হয়। তবে কোনো গুলি পাওয়া যায়নি। আগেই বের হয়ে গেছে।

আই.এ/সকালবেলা

মন্তব্য করুন