এলচেকে ৫-০ গোলে উড়িয়ে লা লিগায় বার্সেলোনার দুর্দান্ত সূচনা
স্পোর্টস ডেস্ক;স্প্যানিশ লা লিগায় শিরোপা ধরে রাখার অভিযান দুর্দান্ত জয়ে শুরু করেছে বর্তমান চ্যাম্পিয়ন
ম্যাচের শুরু থেকেই এলচের ওপর একচ্ছত্র আধিপত্য বিস্তার করে খেলতে থাকে বার্সেলোনা। ১৪তম মিনিটে পেনাল্টি থেকে নিখুঁত শটে দলকে প্রথম এগিয়ে দেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনিয়া। বিরতির ঠিক আগে ৪১ মিনিটে বার্সার জার্সিতে নিজের অভিষেক ম্যাচেই দলের ব্যবধান ২-০ করেন নতুন সাইনিং করিম আদেইয়েমি। রাফিনিয়ার চমৎকার পাস থেকে দুর্দান্ত ফিনিশিংয়ে গোলটি পান এই জার্মানি তারকা।
লা লিগার লাইভ স্কোর, পয়েন্ট টেবিল ও শিডিউল দেখতে পারেন
দ্বিতীয়ার্ধে বার্সেলোনার আক্রমণের ধার আরও বৃদ্ধি পায়। বদলি ফুটবলার হিসেবে মাঠে নেমে জোড়া অ্যাসিস্টে নজর কাড়েন ইংলিশ উইঙ্গার অ্যান্থনি গর্ডন। ৫৮ মিনিটে গর্ডনের পাস থেকে নিজের দ্বিতীয় গোলটি সম্পন্ন করেন রাফিনিয়া। ৭২ মিনিটে গর্ডনের বাড়ানো আরেক পাসে স্কোরলাইন ৪-০ করেন তরুণ মিডফিল্ডার ফেরমিন লোপেস।
ম্যাচের শেষ মুহূর্তে ৮৮ মিনিটে জাভি এস্পার্তের পাস থেকে নিজের দ্বিতীয় ও দলের পঞ্চম গোলটি তুলে নেন ফেরমিন। ফলে ৫-০ গোলের একদাপুটে জয় নিয়ে মাঠ ছাড়ে কাতালান ক্লাবটি।
|