চট্টগ্রাম বন্দরের লাগাতার ধর্মঘট সাময়িক স্থগিত

চট্টগ্রাম বন্দরের লাগাতার ধর্মঘট সাময়িক স্থগিত

চট্টগ্রাম বন্দরের লাগাতার ধর্মঘট স্থগিত করেছে বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ। রোববার (৮ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টায় এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের দুই সমন্বয়ক মো. হুমায়ুন কবীর ও ইব্রাহীম খোকনের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় সংসদ নির্বাচন ও পবিত্র রমজানকে সামনে রেখে পণ্য খালাস স্বাভাবিক রাখার স্বার্থে সোমবার (৯ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত ধর্মঘট কর্মসূচি স্থগিত থাকবে। তবে বন্দর কর্মচারীদের গ্রেপ্তার, হয়রানিমূলক বদলি, সাময়িক বরখাস্তসহ পাঁচটি দাবি সমাধান না হলে ১৬ ফেব্রুয়ারি থেকে আবারও কর্মসূচি ঘোষণা করা হবে।

উল্লেখ্য, গত ৩১ জানুয়ারি থেকে চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনার দায়িত্ব বিদেশি অপারেটর ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার প্রক্রিয়া বাতিলসহ চার দফা দাবিতে শ্রমিক-কর্মচারীরা টানা ছয় দিন কর্মবিরতি পালন করেন। পরে শুক্র ও শনিবার কর্মসূচি স্থগিত থাকলেও ১৫ কর্মচারির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পর আন্দোলনকারীরা আবার কর্মসূচিতে ফিরে যান। দুদিন বিরতির পর রোববার (৮ ফেব্রুয়ারি) থেকে পুনরায় লাগাতার ধর্মঘট শুরু হলে বহির্নোঙরের কার্যক্রমও বন্ধ হয়ে যায় এবং পুরো বন্দর কার্যত অচল হয়ে পড়ে।

দাবিগুলোর মধ্যে রয়েছে—এনসিটি ডিপি ওয়ার্ল্ডকে লিজ না দেওয়ার বিষয়ে সরকারের স্পষ্ট ঘোষণা, বন্দর চেয়ারম্যানকে প্রত্যাহার করে আইনের আওতায় এনে জিজ্ঞাসাবাদ, আন্দোলনরত কর্মচারীদের বিরুদ্ধে গৃহীত সব শাস্তিমূলক ব্যবস্থা বাতিল এবং আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনো
 আইনগত পদক্ষেপ না নেওয়া।
আই.এ/সকালবেলা

মন্তব্য করুন