ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
মোস্তাফিজুর রহমান, কয়রা (খুলনা): পবিত্র মাহে রমজানের আগমন উপলক্ষে খুলনার কয়রায় বর্ণাঢ্য স্বাগত র্যালি ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী কয়রা উপজেলা শাখা। গতকাল বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় উপজেলার কপোতাক্ষ কলেজ ময়দান থেকে র্যালিটি শুরু হয়ে কয়রা বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে মধুর মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
কয়রা উপজেলা জামায়াতের আমীর মাওলানা মিজানুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা শেখ সাইফুল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা জামায়াতের আমীর মাওলানা এমরান হুসাইন। সমাবেশে তিনি বলেন, দীর্ঘ একটি বছর পর পবিত্র মাহে রমজান আমাদের মাঝে উপস্থিত হয়েছে। এই মাসের পবিত্রতা রক্ষায় সবাইকে সর্বোচ্চ দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে এবং যাবতীয় অসামাজিক কার্যকলাপ থেকে বিরত থাকতে হবে। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বলেন, নির্বাচনোত্তর ক্ষমতাসীন রাজনৈতিক দল জুলাই সনদের ওপর শপথ না করে চরম হঠকারিতার পথ অবলম্বন করেছে। তারা যদি নতুন করে ফ্যাসিবাদের খাতায় নাম লেখাতে চায়, তবে ছাত্র-জনতাকে সাথে নিয়ে সেই ফ্যাসিবাদ রুখে দেওয়া হবে।
র্যালিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি প্রফেসর ওলিউল্লাহ ও শেখ আবুল কালাম, কয়রা উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা রফিকুল ইসলাম এবং বায়তুল মাল সেক্রেটারি মাওলানা আবু তাহের। এছাড়া উপজেলা কর্মপরিষদ সদস্য ও যুব বিভাগ সভাপতি মাওলানা সুজাউদ্দিন, হাফেজ মাওলানা জাহাঙ্গীর আলম, কয়রা সদর ইউনিয়ন আমীর জিএম মিজানুর রহমানসহ বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ