পরকীয়ার জেরে ৩ বছরের সন্তানকে হত্যার অভিযোগ

পরকীয়ার জেরে ৩ বছরের সন্তানকে হত্যার অভিযোগ

পলাশ বিশ্বাস, গোপালগঞ্জ: গোপালগঞ্জে পরকীয়া প্রেমিকের সঙ্গে পালিয়ে যাওয়ার পথে বাধা সরাতে নিজের সাড়ে তিন বছরের শিশু কন্যা ফারিয়াকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে মা সেতু বেগমের (২৫) বিরুদ্ধে。 শনিবার ৭ ফেব্রুয়ারি বিকেলে গোপালগঞ্জ পৌরসভার গোবরা মধ্যপাড়া এলাকার একটি বাড়ি থেকে শিশুটির পচাগলা মরদেহ উদ্ধার করা হয়。

নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, কাতার প্রবাসী রুবেল শেখের স্ত্রী সেতু বেগম টিকটকের মাধ্যমে পরিচয় হওয়া ফরিদপুরের মিরাজ নামে এক যুবকের সাথে পরকীয়া প্রেমে জড়িয়ে পড়েন。 প্রেমিকের সাথে একত্রে থাকার উদ্দেশ্যে তিনি নিজের সন্তানকে শ্বাসরোধ করে হত্যা করেন এবং মরদেহটি একটি ট্রাংকের ভেতর লুকিয়ে রেখে বাড়িতে তালা দিয়ে পালিয়ে যান。 ঘটনার প্রায় ২০ দিন পর ঘাতক মায়ের স্বীকারোক্তি অনুযায়ী পুলিশ ওই বাড়ির তালা ভেঙে ট্রাংক থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে。

গোপালগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাখাওয়াত হোসেন সেন্টু জানিয়েছেন, অভিযুক্ত মা সেতু বেগমকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে এবং মামলার অপর আসামি মিরাজকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে。

মন্তব্য করুন