ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি: প্রথমবারের মতো জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েই মন্ত্রিসভায় ঠাঁই করে নিয়েছেন পঞ্চগড়-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ফরহাদ হোসেন আজাদ। আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত এক অনুষ্ঠানে তিনি প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করার জন্য আমন্ত্রণ পেয়েছেন।
গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরহাদ হোসেন আজাদ ধানের শীষ প্রতীকে ১ লাখ ৭৪ হাজার ৬৫০ ভোট পেয়ে বিজয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী মো. সফিউল আলম পেয়েছিলেন ১ লাখ ২৮ হাজার ৮৬২ ভোট। এর আগে ২০১৮ সালের নির্বাচনে অংশগ্রহণ করলেও তিনি আওয়ামী লীগ প্রার্থী নুরুল ইসলাম সুজনের কাছে পরাজিত হয়েছিলেন।
তৃণমূল থেকে উঠে আসা এই নেতার রাজনৈতিক ক্যারিয়ার বেশ দীর্ঘ। তিনি ছাত্রদল ও যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক এবং পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব। প্রথমবার সংসদ সদস্য হয়েই সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ায় দেবীগঞ্জ ও বোদা উপজেলাসহ পুরো জেলায় আনন্দ-উচ্ছ্বাস বিরাজ করছে। নেতাকর্মীরা মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিলের মাধ্যমে এই অর্জন উদযাপন করছেন।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ