ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
সাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর): ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে দিনাজপুর-৬ আসনের প্রতিটি ভোটকেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পৌঁছানোর কাজ শুরু হয়েছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল থেকেই কড়া নিরাপত্তার মধ্য দিয়ে উপজেলা পরিষদ ও নির্বাচন অফিস থেকে ব্যালট বাক্স, ব্যালট পেপারসহ অন্যান্য সামগ্রী সংশ্লিষ্ট প্রিজাইডিং কর্মকর্তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে।
দিনাজপুর-৬ আসনের অন্তর্গত ঘোড়াঘাট, হাকিমপুর, বিরামপুর ও নবাবগঞ্জ উপজেলার প্রতিটি কেন্দ্রে পুলিশ, আনসার ও ভিডিপি সদস্যদের সমন্বয়ে গঠিত নিরাপত্তা দল তাদের দায়িত্ব বুঝে নিয়েছেন। বিশেষ করে দুর্গম ও চরাঞ্চলের কেন্দ্রগুলোতে সরঞ্জাম পৌঁছাতে নেওয়া হয়েছে বাড়তি সতর্কতা। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটদের পাশাপাশি বিজিবি ও র্যাবের স্ট্রাইকিং ফোর্স সার্বক্ষণিক টহল দিচ্ছে।
সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার জানিয়েছেন, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে প্রশাসন জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। প্রতিটি কেন্দ্রে সরঞ্জাম পৌঁছানোর পর সেখানে কড়া নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর এই ব্যাপক তৎপরতা সাধারণ ভোটারদের মনে সাহসের সঞ্চার করেছে, যাতে আগামীকাল সকালে তারা নির্ভয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ