মন্ত্রিপরিষদ সচিব হিসেবে ড. নাসিমুল গনির নিয়োগ

মন্ত্রিপরিষদ সচিব হিসেবে ড. নাসিমুল গনির নিয়োগ

নিজস্ব প্রতিবেদক: স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. নাসিমুল গনিকে সরকারের নতুন মন্ত্রিপরিষদ সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। সোমবার (১৬ ফেব্রুয়ারি ২০২৬) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই নিয়োগের কথা জানানো হয়।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ মামুন শিবলী স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ড. নাসিমুল গনিকে মন্ত্রিপরিষদ সচিব হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

ড. নাসিমুল গনি বিসিএস ১৯৮২ ব্যাচের প্রশাসন ক্যাডারের একজন অভিজ্ঞ কর্মকর্তা। এর আগে তিনি রাষ্ট্রপতির কার্যালয়ের জনবিভাগের সচিব এবং পরবর্তীতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। উল্লেখ্য, গত ১৪ ফেব্রুয়ারি মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদের চুক্তির মেয়াদ বাতিল করার পর প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়াকে এই পদের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছিল। নবনির্বাচিত সরকার গঠনের প্রাক্কালে ড. নাসিমুল গনিকে এই শীর্ষ প্রশাসনিক পদে স্থলাভিষিক্ত করা হলো।

সকালবেলা

মন্তব্য করুন