ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের সদর উপজেলার দাপুনিয়া বাজার এলাকায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক শিক্ষক নিহত হয়েছেন। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে ময়মনসিংহ-ফুলবাড়িয়া সড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহত মো. জসিম (৩২) সদর উপজেলার ঘাগড়া ইউনিয়নের সুহিলা পশ্চিমপাড়া এলাকার হাতেম আলী সরকারের ছেলে। তিনি স্থানীয় একটি বেসরকারি স্কুলের শিক্ষক ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে শহর থেকে পারিবারিক কাজ শেষ করে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন জসিম। পথে দাপুনিয়া বাজারে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি ড্রাম ট্রাকের সঙ্গে তাঁর মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই জসিমের মৃত্যু হয়।
দুর্ঘটনার পর উত্তেজিত জনতা ঘাতক ট্রাকটিতে আগুন ধরিয়ে দেয়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। কোতোয়ালি থানার ওসি (অপারেশন) আজহারুল ইসলাম জানান, পুলিশ মরদেহ উদ্ধার করেছে এবং ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ