ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
আহমেদ লিওন, ভাঙ্গা প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গায় রাস্তা পারাপারের সময় একটি দ্রুতগামী অটোভ্যানের চাপায় তাজিম শেখ (৬) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১ এপ্রিল ২০২৬) বেলা ১১টার দিকে উপজেলার ঘারুয়া ইউনিয়নের গঙ্গাধরদী গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
নিহত তাজিম শেখ ওই গ্রামের মামুন শেখের সন্তান।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে শিশু তাজিম নিজ বাড়ির সামনে রাস্তা পার হচ্ছিল। এ সময় একটি দ্রুতগামী অটোভ্যান তাকে সজোরে চাপা দিলে সে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক অনিক ভৌমিক জানান, শিশুটিকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছিল। হাসপাতালে পৌঁছানোর পর তাকে মৃত অবস্থায় পাওয়া যায়।
এই হৃদয়বিদারক ঘটনায় গঙ্গাধরদী গ্রামসহ পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। ঘাতক অটোভ্যানটি আটক করা সম্ভব হয়েছে কি না তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
এন.এ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ