ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
জলিলুর রহমান জনি, স্টাফ রিপোর্টার: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিরাজগঞ্জ-১ (কাজিপুর ও সদরের একাংশ) আসনে গণ অধিকার পরিষদ (জিপিও) মনোনীত প্রার্থী সোনালী আক্তার মল্লিকা তার নির্বাচনী প্রচারণা তুঙ্গে তুলেছেন। শনিবার (৭ ফেব্রুয়ারি) সিরাজগঞ্জ সদর উপজেলার বাগবাটি ইউনিয়নের হাটখোলা এলাকায় আয়োজিত এক বিশাল জনসভা জনসমুদ্রে পরিণত হয়।
সকাল থেকেই 'ট্রাক' প্রতীকের সমর্থনে বিভিন্ন ওয়ার্ড ও গ্রাম থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে জনসভাস্থলে হাজির হন হাজার হাজার নেতা-কর্মী ও সাধারণ মানুষ। উৎসবমুখর পরিবেশে পুরো হাটখোলা এলাকা স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে।
প্রধান অতিথির বক্তব্যে সোনালী আক্তার মল্লিকা বলেন, “সিরাজগঞ্জ-১ আসনের মানুষ দীর্ঘদিন ধরে তাদের প্রকৃত ভোটাধিকার ও সুষম উন্নয়ন থেকে বঞ্চিত। আমি নির্বাচিত হলে এই অবহেলিত জনপদের শিক্ষা, স্বাস্থ্য ও কৃষি খাতে আমূল পরিবর্তন আনব।” তিনি আরও বলেন, তরুণদের মাদকমুক্ত রাখতে এবং নারীদের নিরাপত্তা ও ক্ষমতায়ন নিশ্চিত করতে তিনি আমৃত্যু কাজ করে যাবেন।
গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দ জনসভায় অংশ নিয়ে বলেন, সিরাজগঞ্জ-১ আসনে এবার মানুষ বিকল্প শক্তি হিসেবে ‘ট্রাক’ প্রতীককে বেছে নিয়েছে। তাদের দাবি, সোনালী আক্তার মল্লিকার পক্ষে যে গণজোয়ার সৃষ্টি হয়েছে, তা আগামী নির্বাচনে বিজয়ের ইঙ্গিত দিচ্ছে।
জনসভা শেষে সোনালী আক্তার মল্লিকা সাধারণ ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ট্রাক প্রতীকে ভোট প্রার্থনা করেন।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ