সিরাজগঞ্জে স্কুল মাঠের পাশ থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

সিরাজগঞ্জে স্কুল মাঠের পাশ থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

জলিলুর রহমান জনি, স্টাফ রিপোর্টার (সিরাজগঞ্জ): সিরাজগঞ্জ সদর উপজেলায় এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে সদর উপজেলার ২নং বাগবাটি ইউনিয়নের কানগাতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের মাঠ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে বিদ্যালয়ের পাশের মাঠে এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। মৃত ব্যক্তির বয়স আনুমানিক ৪০ থেকে ৪৫ বছর বলে ধারণা করা হচ্ছে। তবে তাৎক্ষণিকভাবে তাঁর নাম বা পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

সিরাজগঞ্জ সদর থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। স্কুল সংলগ্ন মাঠ থেকে মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পুলিশ জানিয়েছে, মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে ময়নাতদন্তের রিপোর্টের জন্য অপেক্ষা করা হচ্ছে। পাশাপাশি নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা এবং ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন