ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
ওয়াফিক শিপলু, বগুড়া: সারা দেশে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে এবং বগুড়ার মানুষ তারেক রহমানকে নির্বাচিত করলে তিনিই হবেন দেশের পরবর্তী প্রধানমন্ত্রী—এমন মন্তব্য করেছেন বগুড়া শহর যুবদলের সভাপতি আহসান হাবিব মমি। শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে বগুড়া-৬ (সদর) আসনের ১৫ নম্বর ওয়ার্ডের চারমাথা গোদারপাড়া বাজার এলাকায় গণসংযোগকালে তিনি এ কথা বলেন।
শহর যুবদলের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে নেতাকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করেন। এ সময় বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতের ‘৩১ দফা’, ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডসহ জনকল্যাণমূলক বিভিন্ন পরিকল্পনা ভোটারদের মাঝে লিফলেট আকারে তুলে ধরা হয়।
আহসান হাবিব মমি তার বক্তব্যে বলেন, “ধানের শীষের জোয়ার দেখে একটি বিশেষ দল পরাজয়ের ভয়ে আতঙ্কিত হয়ে নানা ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে। ধানের শীষের বিজয়ের মাধ্যমেই জনগণের হারানো অধিকার ফিরিয়ে আনা সম্ভব হবে। জনাব তারেক রহমানের নেতৃত্বেই দেশে সুশাসন ও রাষ্ট্র সংস্কার বাস্তবায়িত হবে।”
১৫ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি মো. কাজল মন্ডলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. সাগর খন্দকারের সঞ্চালনায় কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন শহর যুবদলের সিনিয়র সহ-সভাপতি তারিক মজিদ সোহাগ, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, সহ-সাধারণ সম্পাদক জাহিদ হোসেন, প্রচার সম্পাদক ওয়াসিম রেজাসহ বিভিন্ন ওয়ার্ডের শতাধিক নেতাকর্মী।
গণসংযোগ চলাকালে চারমাথা ও গোদারপাড়া বন্দর এলাকায় স্থানীয়দের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। স্থানীয় বাসিন্দারা জানান, নির্বাচনের তারিখ ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে ধানের শীষের সমর্থনে এলাকা উৎসবমুখর হয়ে উঠেছে।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ