ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে রেকর্ডসংখ্যক আন্তর্জাতিক পর্যবেক্ষক এখন ঢাকায়। আগামীকাল বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হতে যাওয়া এই নির্বাচন পর্যবেক্ষণে ৩৯৪ জন বিদেশি প্রতিনিধি ও ১৯৭ জন সাংবাদিক বাংলাদেশে এসেছেন। এর মধ্যে ৮০ জন বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার এবং ২৪০ জন বিভিন্ন দেশের দ্বিপক্ষীয় প্রতিনিধি।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এবারের নির্বাচনে বিদেশি পর্যবেক্ষকের উপস্থিতি গত ২০২৪ সালের বিতর্কিত নির্বাচনের তুলনায় দ্বিগুণেরও বেশি। পর্যবেক্ষক দলে কমনওয়েলথ, ইউরোপীয় ইউনিয়ন, ওআইসি এবং যুক্তরাষ্ট্রভিত্তিক আইআরআই-এর মতো প্রভাবশালী সংস্থার প্রতিনিধিরা রয়েছেন। উচ্চপর্যায়ের অতিথিদের মধ্যে ঘানার সাবেক প্রেসিডেন্ট এবং ভুটানের প্রধান নির্বাচন কমিশনারের মতো ব্যক্তিত্বরা সরাসরি মাঠ পর্যায়ে নির্বাচন পর্যবেক্ষণ করবেন।
আন্তর্জাতিক পর্যবেক্ষকদের সমন্বয়কারী জ্যেষ্ঠ সচিব লামিয়া মোরশেদ জানান, বিপুলসংখ্যক পর্যবেক্ষকের উপস্থিতি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে বর্তমান সরকারের ওপর বিশ্ব সম্প্রদায়ের আস্থার বহিঃপ্রকাশ। উল্লেখ্য, এবারের নির্বাচনে দুই হাজারেরও বেশি প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং একই দিনে জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি 'জুলাই জাতীয় সনদ' নিয়ে গণভোটও অনুষ্ঠিত হবে।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ