ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
জিয়াবুল হক, টেকনাফ: কক্সবাজারের টেকনাফ উপজেলার সেন্টমার্টিন সংলগ্ন গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা ৯ জন জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্টগার্ড। আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এই তথ্য নিশ্চিত করেছেন।
জানা যায়, গত সোমবার (১৬ ফেব্রুয়ারি) একটি ফিশিং বোট সেন্টমার্টিন থেকে প্রায় ১০ নটিক্যাল মাইল দূরে গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়ে ইঞ্জিন বিকল হয়ে পড়ে। দীর্ঘ সময় নিয়ন্ত্রণহীন অবস্থায় সাগরে ভাসতে থাকা জেলেরা কোস্টগার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-এ কল করে সাহায্য চান। খবর পাওয়ার সাথে সাথেই কোস্টগার্ডের জাহাজ ‘জয় বাংলা’ ওই এলাকায় দ্রুত উদ্ধার অভিযান শুরু করে এবং বোটসহ ৯ জেলেকে অক্ষত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হয়।
উদ্ধারকৃত জেলেদের প্রাথমিক চিকিৎসা ও খাবার সরবরাহ করার পর বোটসহ তাঁদের মালিকপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। কোস্টগার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, সমুদ্রসীমায় জানমালের নিরাপত্তায় এ ধরনের উদ্ধার অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ