ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
মোঃ সেরাজুল ইসলাম, বেলকুচি (সিরাজগঞ্জ): সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরিন জাহান।
সভায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-পরবর্তী উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ দমন, মাদকবিরোধী কার্যক্রম জোরদার এবং যানজট নিরসনসহ জননিরাপত্তার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিশেষ করে মুকুন্দগাঁতী বাসস্ট্যান্ড এলাকায় যানবাহন চলাচলে শৃঙ্খলা নিশ্চিতকরণ এবং বাজারে নির্দিষ্ট স্থানে পণ্য লোড-আনলোড করার বিষয়ে কঠোর নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি বাল্যবিবাহ রোধ ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে আইন-শৃঙ্খলা বাহিনীর টহল জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা সুকান্ত ধর, বেলকুচি থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ ফরিদ, এনায়েতপুর থানার অফিসার ইনচার্জ জাহিদ হোসেন এবং আর্মি ওয়ারেন্ট অফিসার তরুণ বিকাশ চাকমা। এছাড়াও বেলকুচি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিম ও মুকুন্দগাঁতী বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী ভূইয়াসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
সভাপতির বক্তব্যে ইউএনও আফরিন জাহান বলেন, "উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন ও জনগণের মধ্যে সমন্বয় থাকা জরুরি। অপরাধ প্রতিরোধে এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সকল দপ্তরকে আরও আন্তরিকভাবে দায়িত্ব পালন করতে হবে।"
| আজকের তারিখঃ বঙ্গাব্দ