ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
সাঈদ পান্থ, বরিশাল: বরিশালের বাবুগঞ্জ উপজেলায় লক্ষাধিক নগদ টাকা ও নির্বাচনী স্লিপসহ দুই বিএনপি কর্মীকে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী। বুধবার (১১ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার মাধবপাশা এলাকায় সেনাবাহিনীর একটি নিয়মিত টহল দল অভিযান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলেন— হুমায়ুন গাজী ও এনায়েত কাজী। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা নিজেদের বিএনপি কর্মী হিসেবে পরিচয় দিয়েছেন বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট সূত্র।
সেনাবাহিনী সূত্রে জানা গেছে, নির্বাচনকালীন নিরাপত্তা কার্যক্রমের অংশ হিসেবে বাবুগঞ্জ আর্মি ক্যাম্পের একটি নিয়মিত টহল দল মাধবপাশা এলাকায় অবস্থান করছিল। এ সময় সন্দেহভাজন দুই মোটরসাইকেল আরোহীকে থামিয়ে তল্লাশি চালায় সেনারা। তল্লাশিকালে তাদের কাছ থেকে নগদ ১ লাখ ২ হাজার টাকা এবং বিপুল পরিমাণ নির্বাচনী স্লিপ উদ্ধার করা হয়। ঘটনার পর তাৎক্ষণিকভাবে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনী জানিয়েছে, নির্বাচনকালীন শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতকরণ ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে তারা পেশাদারিত্ব ও নিরপেক্ষতার সঙ্গে নিরলসভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ