ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস ২০২৬ যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে পালনের লক্ষ্যে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই সভার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান কাউছার-এর সভাপতিত্বে সভায় দিবসটি উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ এবং সার্বিক প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় ২১শে ফেব্রুয়ারির প্রথম প্রহরে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, জাতীয় পতাকা অর্ধনমিত রাখা, আলোচনা সভা এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনসহ নানা কর্মসূচি বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়।
প্রস্তুতি সভায় বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) নিগার সুলতানা, উপজেলা বিএনপির সেক্রেটারি শফিকুল ইসলাম ভূঁইয়া, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা নাজমুল হুদা এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা সেক্রেটারি মাওলানা হেলালুদ্দীন। এছাড়া উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাজহারুল ইসলাম, প্রকৌশলী সুমন মুন্সী, শিক্ষা কর্মকর্তা তৌহিদুল ইসলামসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ এবং রায়পুর প্রেসক্লাবের নবনির্বাচিত ও সাবেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ