ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
বিশেষ প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই সনদের ওপর গণভোটকে সামনে রেখে নোয়াখালীর সুবর্ণচরে ‘গণভোটে কেন হ্যাঁ দেব’ শীর্ষক দুই দিনব্যাপী জনসচেতনতামূলক কর্মসূচি পালন করেছে ‘আজাদী মঞ্চ’। কর্মসূচির অংশ হিসেবে ডকুমেন্টারি প্রদর্শন এবং ৩,০০০ লিফলেট বিতরণ করা হয়।
গত ৮ ফেব্রুয়ারি (রবিবার) খাসের হাট বাজারে এবং ৯ ফেব্রুয়ারি (সোমবার) খাসের হাট রাস্তার মাথায় এই ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। এই আয়োজনের মাধ্যমে সাধারণ ভোটারদের গণভোটের গুরুত্ব এবং ‘জুলাই জাতীয় সনদ’ (সংবিধান সংস্কার)-এর মূল বিষয়গুলো সহজভাবে বুঝিয়ে বলা হয়।
আজাদী মঞ্চ সুবর্ণচর শাখার আহ্বায়ক মাহমুদুল হাসান জানান, রাষ্ট্র বড় পরিসরে গণভোটের আয়োজন করলেও প্রান্তিক ও অল্প শিক্ষিত মানুষের মাঝে সঠিক তথ্যের অভাব রয়েছে। অনেক ক্ষেত্রে ভুল তথ্য ছড়িয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। তিনি বলেন, “ব্যক্তিগত পছন্দের প্রার্থী আলাদা হতে পারে, কিন্তু স্বৈরাচারী ব্যবস্থার স্থায়ী অবসান ও রাষ্ট্র সংস্কারের প্রশ্নে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার পাশাপাশি দেশের ভবিষ্যতের জন্য গণভোটে ‘হ্যাঁ’ বলা জরুরি।”
কর্মসূচিতে উপস্থিত থেকে সংহতি প্রকাশ করেন ছাত্রশিবিরের সুবর্ণচর উপজেলা সভাপতি আবিদুল ইসলাম মিলন, জাগ্রত সুবর্ণচরের আহ্বায়ক তালহা সিফাত এবং সুবর্ণচর উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মামুন হোসেন রোহানসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ। বক্তারা বলেন, জুলাই বিপ্লবের চেতনা বাস্তবায়ন এবং ক্ষমতার ভারসাম্য নিশ্চিত করতে এই গণভোট একটি ঐতিহাসিক সুযোগ।
উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি সংসদ নির্বাচনের পাশাপাশি গোলাপি ব্যালটের মাধ্যমে ‘জুলাই জাতীয় সনদ’ বাস্তবায়নে জনগণের রায় নেওয়া হবে। এই সনদে প্রধানমন্ত্রীর মেয়াদ দুই মেয়াদে সীমাবদ্ধ করা, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ এবং নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার ব্যবস্থার মতো গুরুত্বপূর্ণ সংস্কার প্রস্তাব অন্তর্ভুক্ত রয়েছে।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ