শ্রীমঙ্গলে র‍্যাব-৯ এর অভিযান: পরিত্যক্ত অবস্থায় ৫টি এয়ারগান উদ্ধার

শ্রীমঙ্গলে র‍্যাব-৯ এর অভিযান: পরিত্যক্ত অবস্থায় ৫টি এয়ারগান উদ্ধার

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পরিত্যক্ত অবস্থায় ৫টি এয়ারগান উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৯। শনিবার (৭ ফেব্রুয়ারি) দিবাগত রাত সোয়া ১২টার দিকে উপজেলার আশিদ্রোন ইউনিয়নের মতিগঞ্জ বাজার এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

র‍্যাব-৯ এর সিপিসি-২, মৌলভীবাজার ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, মতিগঞ্জ বাজারের পাশে উদনাছড়া ব্রিজের নিচে অস্ত্র লুকানো রয়েছে। তথ্যের ভিত্তিতে রাত সোয়া ১২টার দিকে ওই স্থানে বিশেষ তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৫টি এয়ারগান উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ জানান, উদ্ধারকৃত এয়ারগানগুলো প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শ্রীমঙ্গল থানায় হস্তান্তর করা হয়েছে। ৫ আগস্ট ২০২৪-এর পর থেকে সিলেট বিভাগ ও ব্রাহ্মণবাড়িয়া এলাকায় আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে র‍্যাবের এই ধরনের অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, গত কয়েক মাসে সিলেট বিভাগে র‍্যাব-৯ উল্লেখযোগ্য পরিমাণ অবৈধ আগ্নেয়াস্ত্র, বিস্ফোরক ও গোলাবারুদ উদ্ধার করেছে। নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে র‍্যাবের গোয়েন্দা নজরদারি বর্তমানে আরও জোরদার করা হয়েছে।

মন্তব্য করুন