ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
পুলক রায়, শেরপুর: ভোটের দায়িত্ব পালন করতে আসার পথে শেরপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এক সহকারী প্রিজাইডিং অফিসারসহ দুইজন। বুধবার (১১ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে শেরপুর-জামালপুর আঞ্চলিক সড়কের শিমুলতলী এলাকায় মিনি ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে।
নিহত রোকনুজ্জামান রুকন (৩১) শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটের জুনিয়র ইনস্ট্রাক্টর ছিলেন। তিনি আগামীকালকের নির্বাচনে শেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সহকারী প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্বপ্রাপ্ত ছিলেন। দুর্ঘটনায় নিহত অপরজন হলেন মাহফুজা খাতুন (১৯), যিনি জামালপুরের মাদারগঞ্জ এলাকার বাসিন্দা।
পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, রোকনুজ্জামান নির্বাচনী দায়িত্ব পালনের উদ্দেশ্যে বাড়ি থেকে শেরপুর আসার পথে দুর্ঘটনার শিকার হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে শেরপুর সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রোকনুজ্জামানকে মৃত ঘোষণা করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মাহফুজা খাতুন।
শেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মাহবুবা হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সংশ্লিষ্ট কেন্দ্রে দায়িত্ব পালনের জন্য দ্রুত বিকল্প কর্মকর্তা নিয়োগ দেওয়া হচ্ছে। সদর থানার ওসি সোহেল রানা জানান, দুর্ঘটনাকবলিত যানবাহন ও হতাহতদের বিষয়ে আইনি প্রক্রিয়া চলছে।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ