ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
মোঃ ইউসুফ, হবিগঞ্জ: দীর্ঘ বিরতির পর হবিগঞ্জে আবারও সাংগঠনিকভাবে সক্রিয় হওয়ার ঘোষণা দিয়েছে জেলা আওয়ামী লীগ। বুধবার (১৮ ফেব্রুয়ারি) ভোরে দলীয় স্লোগান ‘জয় বাংলা’ উচ্চারণের মধ্য দিয়ে শহরের টাউন হল সংলগ্ন জেলা কার্যালয়ে পুনরায় কার্যক্রম শুরুর কথা জানান নেতাকর্মীরা। ২০২৪ সালের রাজনৈতিক পটপরিবর্তনের পর এই প্রথম দলটির নেতাকর্মীরা প্রকাশ্যে এসে কার্যালয়ে প্রবেশের সাহস দেখালেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার ভোরে প্রায় ১০ থেকে ১২ জন নেতাকর্মী আকস্মিকভাবে জেলা কার্যালয়ের সামনে সমবেত হন। তারা স্লোগান দিতে দিতে কার্যালয়ের ভেতরে প্রবেশ করেন এবং সেখানে পুনরায় নিয়মিত সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনার ঘোষণা দেন। দীর্ঘ দিন পরিত্যক্ত থাকার পর এই ঝটিকা উপস্থিতিতে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
উল্লেখ্য, ২০২৪ সালের ৪ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের সময় এই কার্যালয়টিতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছিল। পরদিন ৫ আগস্ট ক্ষমতার পরিবর্তনের পর থেকে ভবনটি জনশূন্য ও পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর দেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সরকার গঠনের প্রেক্ষাপটে এই প্রথমবারের মতো আওয়ামী লীগের জেলা শাখা প্রকাশ্যে আসার খবর পাওয়া গেল।
এ বিষয়ে হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, বিষয়টি সম্পর্কে তিনি আগে থেকে অবগত ছিলেন না এবং এ সংক্রান্ত কোনো তথ্য তাঁর কাছে নেই। তবে হঠাৎ করে আওয়ামী লীগ কার্যালয়ে নেতাকর্মীদের এই কার্যক্রম চালুর ঘোষণাকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ