ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
মহিউদ্দিন আহমেদ, শ্রীপুর (গাজীপুর): ফেসবুকে মিথ্যা তথ্য ছড়িয়ে নির্বাচনী ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন গাজীপুর-৩ আসনে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী এস এম রফিকুল ইসলাম বাচ্চু। বুধবার (১১ ফেব্রুয়ারি) সকালে শ্রীপুর উপজেলা পরিষদের সামনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলন শেষে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে এ বিষয়ে একটি লিখিত অভিযোগ জমা দেন।
সংবাদ সম্মেলনে রফিকুল ইসলাম বাচ্চু অভিযোগ করেন, বরামা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবুল কালাম আজাদ তাঁর ফেসবুক আইডি থেকে নানা অপপ্রচার চালাচ্ছেন। বিশেষ করে গত রাতে যৌথবাহিনীর অভিযানে ৫ লাখ টাকাসহ আটক দুই ব্যক্তিকে বিএনপির কর্মী হিসেবে প্রচার করে জনমনে বিভ্রান্তি ছড়াচ্ছেন। রফিকুল ইসলাম জানান, আটককৃত রিয়াল ওপায়েল মূলত 'ঘোড়া' প্রতীকের কর্মী এবং তাদের বিরুদ্ধে মাদক ও জুলাই হত্যাকাণ্ডের মামলা রয়েছে। তাদের সাথে বিএনপির কোনো সম্পর্ক নেই।
তিনি আরও দাবি করেন, আবুল কালাম আজাদ সরকারি চাকরিজীবী হয়েও জামায়াতে ইসলামীর রোকন হিসেবে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের পক্ষে কাজ করছেন এবং উস্কানিমূলক বক্তব্য দিয়ে সামাজিক অস্থিরতা তৈরি করছেন। এটি নির্বাচনী আচরণবিধির স্পষ্ট লঙ্ঘন।
এ বিষয়ে শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ