নবীনগরে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

নবীনগরে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

সামজাদ জসি, সিনিয়র স্টাফ রিপোর্টার: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় দুর্বৃত্তের ছোড়া গুলিতে ইমন (২০) নামের এক যুবক গুরুতর আহত হয়েছেন। রোববার সন্ধ্যায় উপজেলার বড়িকান্দি ইউনিয়নের থোল্লাকান্দি এলাকায় এই ঘটনা ঘটে। আহত ইমন ওই গ্রামের খাঁ বাড়ির হোসেন মিয়ার ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রোববার সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে একটি সিএনজিচালিত অটোরিকশা থেকে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা হঠাৎ লক্ষ্যহীনভাবে গুলি চালাতে শুরু করে। এসময় গুলিবিদ্ধ হয়ে ইমন মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে জরুরি ভিত্তিতে ঢাকায় পাঠানো হয়।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কে বা কারা এবং কেন এই গুলির ঘটনা ঘটিয়েছে, তা উদ্‌ঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে। অপরাধীদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনতে কাজ চলছে। তদন্তের বিস্তারিত পরবর্তীতে সাংবাদিকদের জানানো হবে বলেও তিনি জানান।

সকালবেলা

মন্তব্য করুন