বড়লেখায় চাঁদা দাবির অভিযোগে যুবদল ও স্বেচ্ছাসেবক দলের ৩ নেতা গ্রেপ্তার

বড়লেখায় চাঁদা দাবির অভিযোগে যুবদল ও স্বেচ্ছাসেবক দলের ৩ নেতা গ্রেপ্তার

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় এক ব্যবসায়ীর কাছে ৩ লাখ টাকা চাঁদা দাবি করার অভিযোগে যুবদল ও স্বেচ্ছাসেবক দলের তিন নেতাকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। পরে তাদের বড়লেখা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

ভুক্তভোগীর ভাই ব্যবসায়ী মো. সালমান হোসেন বাদী হয়ে রোববার (৮ ফেব্রুয়ারি) বড়লেখা থানায় একটি মামলা দায়ের করেন। মামলার এজাহার অনুযায়ী, গত ২ ফেব্রুয়ারি সালমান হোসেনের বড় ভাই জাহাঙ্গীর আলমের সন্ধানে সেনাবাহিনী তাদের বাড়িতে অভিযান চালায়। পরদিন ৩ ফেব্রুয়ারি অভিযুক্তরা জাহাঙ্গীর আলমের সঙ্গে দেখা করে জানান যে, সেনাবাহিনীর সঙ্গে বিষয়টি তারা ‘সমাধান’ করে দিতে পারবেন। এই কাজের বিনিময়ে তারা ৩ লাখ টাকা দাবি করেন।

অভিযুক্তরা ৪ ও ৫ ফেব্রুয়ারি হোয়াটসঅ্যাপ গ্রুপ কলের মাধ্যমে ভুক্তভোগীকে টাকা পাঠানোর জন্য বারবার চাপ দিতে থাকেন। তবে ভুক্তভোগী জাহাঙ্গীর আলম পুরো কথোপকথন মোবাইলে রেকর্ড করে রাখেন এবং বিষয়টি বড়লেখা সেনা ক্যাম্পকে অবহিত করেন। অভিযোগের সত্যতা পেয়ে সেনাবাহিনী অভিযান চালিয়ে তিনজনকে আটক করে।

মন্তব্য করুন