ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
শ্রীমঙ্গলে ৪ দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা
তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে গত চার দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদ বাড়ায় শীত তেমন অনুভূত হচ্ছে না।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকাল ৬টায় শ্রীমঙ্গলের তাপমাত্রা রেকর্ড করা হয় ১০.৩ ডিগ্রি সেলসিয়াস এবং সকাল ৯টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১০.২ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়।
এর আগে সোমবার সকাল ৬টায় তাপমাত্রা ছিল ১০.২ ডিগ্রি এবং সকাল ৯টায় সর্বনিম্ন ১০ ডিগ্রি। রবিবারও তাপমাত্রা ছিল ১০.২ ডিগ্রি এবং শনিবার ১০ ডিগ্রি।
শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণাগারের সিনিয়র পর্যবেক্ষক রাকিবুল জানান, আগামী কয়েক দিনও তাপমাত্রা একইরকম থাকবে।
সন্ধ্যা ও রাতে শীত বেশি অনুভূত হলেও ভোরবেলায় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। দিনের বেলায় রোদ থাকায় শীত কম অনুভূত হয়।
আই.এ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ