ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
সোনাগাজী (ফেনী) প্রতিনিধি: পবিত্র মাহে রমজানকে সামনে রেখে ফেনীর সোনাগাজীতে পাঁচ শতাধিক অসহায় ও দুস্থ মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে এম হাসেম ফাউন্ডেশন। শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার চরচান্দিয়া ইউনিয়নের লন্ডনি পাড়া এলাকায় এই মানবিক কর্মসূচি অনুষ্ঠিত হয়।
ইফতার বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এম হাসেম ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব আশ্রাফ উদ্দিন লন্ডনি এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান নাসির উদ্দিন লন্ডনি। তাঁরা এলাকার অসহায় মানুষের হাতে নিজ হাতে ইফতারের প্যাকেট তুলে দেন।
এম হাসেম ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব আশ্রাফ উদ্দিন লন্ডনি বলেন, “পবিত্র রমজান মাসে যেন কোনো অসহায় মানুষ খাদ্য সংকটে না থাকে, সেই লক্ষ্যেই আমাদের এই ক্ষুদ্র আয়োজন। আর্তমানবতার সেবায় আমাদের এই মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
ফাউন্ডেশন সূত্রে জানা যায়, প্রতিটি প্যাকেটে ছোলাবুট, খেজুর, চিনি, গুড়, ভোজ্যতেল, মুড়ি, বেসন, গুঁড়ো দুধ, পেঁয়াজ, আলু, ট্যাং, খেসারি ডাল ও লাচ্ছা সেমাইসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী প্রদান করা হয়েছে।
সহায়তা পেয়ে সন্তোষ প্রকাশ করে উপকারভোগীরা জানান, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই সময়ে রমজানের আগে এ ধরনের সহায়তা তাঁদের জন্য বড় স্বস্তি বয়ে এনেছে।
বিতরণকালে ফাউন্ডেশনের সহযোগী সাহাব উদ্দিন, শরিফুল ইসলাম, শহীদুল ইসলাম, মাইন উদ্দিন সোহেল, ওমর ফারুক, ইমাম হোসেনসহ স্থানীয় স্বেচ্ছাসেবকরা উপস্থিত ছিলেন।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ