ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
জলিলুর রহমান জনি, সিরাজগঞ্জ: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-১ (কাজিপুর ও সদর আংশিক) আসনে নবনির্বাচিত সংসদ সদস্য মোঃ সেলিম রেজা-এর নির্দেশে নির্বাচনি প্রচারসামগ্রী অপসারণের এক ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়েছে। গতকাল সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকাল থেকে সিরাজগঞ্জ সদর উপজেলার বাগবাটি ইউনিয়নসহ নির্বাচনী এলাকার বিভিন্ন স্থানে পোস্টার, ব্যানার ও ফেস্টুন অপসারণ কার্যক্রম শুরু হয়।
নির্বাচন পরবর্তী সময়ে পরিবেশের পরিচ্ছন্নতা রক্ষা এবং জনপদের সৌন্দর্য ফিরিয়ে আনার লক্ষ্যে সংসদ সদস্যের এই বিশেষ নির্দেশনা বাস্তবায়নে মাঠে নেমেছেন দলীয় নেতাকর্মীরা। বাগবাটি ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে একদল কর্মী বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, বাজার ও জনসমাগমস্থল থেকে ধানের শীষের পোস্টার ও তোরণ অপসারণ করেন।
স্থানীয়রা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেছেন, সাধারণত নির্বাচনের পর পোস্টারগুলো দীর্ঘদিন অযত্নে পড়ে থেকে নর্দমা বা ড্রেন আটকে দেয় এবং পরিবেশ নষ্ট করে। এমপির এই দ্রুত পদক্ষেপ এলাকায় প্রশংসিত হচ্ছে।
এ সময় উপস্থিত নেতাকর্মীরা জানান, নির্বাচন শেষ হওয়ার পর এখন তাঁদের মূল লক্ষ্য হলো এমপির নেতৃত্বে এলাকার উন্নয়নমূলক কর্মকাণ্ডে মনোনিবেশ করা। শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে পর্যায়ক্রমে পুরো আসনের অবশিষ্ট নির্বাচনি সামগ্রী সরিয়ে ফেলার পরিকল্পনা রয়েছে তাঁদের।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ