মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী হাফিজ উদ্দিন আহমদকে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের ফুলেল শুভেচ্ছা

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী হাফিজ উদ্দিন আহমদকে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের ফুলেল শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ সরকারের নবনিযুক্ত মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)-কে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধারা।

আজ বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে তাঁর কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।

এ সময় খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান মেজর (অব.) হামিদুল হোসেন তারেক (বীর বিক্রম) অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে নবনিযুক্ত মন্ত্রীকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান।

শুভেচ্ছা বিনিময়কালে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধারা দেশের স্বাধীনতা রক্ষায় এবং মুক্তিযোদ্ধাদের কল্যাণে নতুন মন্ত্রীর কার্যকর ভূমিকার প্রত্যাশা ব্যক্ত করেন। মন্ত্রী হাফিজ উদ্দিন আহমদও মুক্তিযোদ্ধাদের মর্যাদা রক্ষা এবং তাঁদের সুযোগ-সুবিধা নিশ্চিতে আন্তরিকভাবে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন