নড়াইল জেলা আইনজীবী সমিতির নির্বাচনে আজিবুর সভাপতি ও রাজু সম্পাদক নির্বাচিত

নড়াইল জেলা আইনজীবী সমিতির নির্বাচনে আজিবুর সভাপতি ও রাজু সম্পাদক নির্বাচিত

নড়াইল প্রতিনিধি: নড়াইল জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনে (২০২৬-২৭ মেয়াদে) সভাপতি পদে অ্যাডভোকেট মো. আজিবুর রহমান এবং সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট ইস্রাফিল খবির রাজু নির্বাচিত হয়েছেন। সোমবার (১৬ ফেব্রুয়ারি) জেলা আইনজীবী সমিতি ভবনের ১ নম্বর ভবনে উৎসবমুখর পরিবেশে এই ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সিনিয়র আইনজীবী শেখ নূর মোহাম্মদ জানান, সমিতির মোট ১৬১ জন ভোটারের মধ্যে ১৪৯ জন তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। নির্বাচনে ১১টি পদের মধ্যে ৪টি পদে সরাসরি ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় এবং বাকি ৭টি পদে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

ভোটের ফলাফল:

  • সভাপতি: অ্যাডভোকেট মো. আজিবুর রহমান ৭৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাডভোকেট মো. তারিকুজ্জামান লিটু পেয়েছেন ৬৯ ভোট।

  • সহ-সভাপতি: অ্যাডভোকেট মো. শরিফুল ইসলাম টিটু ৭৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী কাজী বদরুল আলম পেয়েছেন ৭০ ভোট।

  • সাধারণ সম্পাদক: অ্যাডভোকেট ইস্রাফিল খবির রাজু ৫১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাডভোকেট নেওয়াজ মাহমুদ তুহিন পেয়েছেন ৪৮ ভোট।

  • সহ-সাধারণ সম্পাদক: অ্যাডভোকেট মো. ওয়াহিদুজ্জামান জুলু ৬৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মিশকাতুর রহমান সজিব পেয়েছেন ৬৮ ভোট।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতরা: গণগ্রন্থাগার সম্পাদক পদে মো. ইমরুল হাসান সনেট এবং আইন ও সমাজ কল্যাণ সম্পাদক পদে লাভলী আকতার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এছাড়া কার্যকরী সদস্য পদে অ্যাডভোকেট কাজী জিয়াউর রহমান, এস এম ইকবাল হোসেন, মো. শিমুল ফকির, শাহাজিয়া শারমিন মুন্নী এবং মিলিনা খানম (মিলি সিদ্দিকী) নির্বাচিত হয়েছেন।

নির্বাচনে বিজয়ী প্যানেলটি বিএনপি সমর্থিত বলে জানা গেছে। ফলাফল ঘোষণার পর নড়াইল আদালত চত্বরে বিজয়ী প্রার্থীদের সমর্থকরা উল্লাস প্রকাশ করেন।

মন্তব্য করুন