ঘোড়াঘাটে প্রতিবন্ধীদের লাল গালিচা সংবর্ধনা ও শীতবস্ত্র বিতরণ

ঘোড়াঘাটে প্রতিবন্ধীদের লাল গালিচা সংবর্ধনা ও শীতবস্ত্র বিতরণ

সাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর): দিনাজপুরের ঘোড়াঘাটে একটি বেসরকারি উন্নয়ন সংস্থা 'টিম টিবো ফাউন্ডেশন'-এর উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে শীতবস্ত্র ও কম্বল বিতরণ করা হয়েছে। শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকালে উপজেলা বর্ণমালা বিদ্যাপীঠ স্কুল হলরুমে এই ব্যতিক্রমী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে প্রতিবন্ধীদের প্রতি সম্মান জানিয়ে লাল গালিচা বিছিয়ে এবং ফুলের শুভেচ্ছা দিয়ে তাদের বরণ করে নেওয়া হয়। এছাড়া সমাজের বিশেষ এই মানুষদের মাথায় মুকুট পরিয়ে সংবর্ধনা দেওয়া হয়। আয়োজকরা জানান, প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়, তারাও সমাজের অবিচ্ছেদ্য অংশ—এই বার্তা পৌঁছে দিতেই তাদের রাজকীয় সম্মান জানানো হয়েছে।

কম্বল বিতরণ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় চার্চ অব দ্যা পার্ল অব গ্রেইট প্রাইসের ভাইস চেয়ারম্যান নারায়ণ ভট্টাচার্যের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) আল মামুন কাউসার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চার্চ অব দ্যা পার্ল অব গ্রেইট প্রাইসের চেয়ারম্যান পাস্টর অসিত সরকার।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সংস্থার সেক্রেটারি জেসিকা কিস্কু, সেভেস্টিনা হেমব্রম, জয়ন্তী রানী চক্রবর্তী ও জ্যোতির্ময় ভট্টাচার্যসহ আরও অনেকে। বক্তারা প্রতিবন্ধীদের অধিকার ও তাদের মূল স্রোতে ফিরিয়ে আনার ওপর গুরুত্বারোপ করেন। আলোচনা সভা শেষে এলাকার শতাধিক প্রতিবন্ধী মানুষের মাঝে উন্নত মানের কম্বল বিতরণ করা হয়।

এস.আই/সকালবেলা

মন্তব্য করুন