ক্যান্সার আক্রান্ত কুবি শিক্ষার্থী ও কর্মচারীর স্ত্রীর চিকিৎসায় ইউকে অ্যালামনাইয়ের অনুদান

ক্যান্সার আক্রান্ত কুবি শিক্ষার্থী ও কর্মচারীর স্ত্রীর চিকিৎসায় ইউকে অ্যালামনাইয়ের অনুদান

কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) নৃবিজ্ঞান বিভাগের এক শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয়ের একজন কর্মচারীর স্ত্রীর ক্যান্সার চিকিৎসার সহায়তায় পাশে দাঁড়িয়েছে ‘কুমিল্লা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন, যুক্তরাজ্য (ইউকে)’। মানবিক দায়বদ্ধতা থেকে সংগঠনটির পক্ষ থেকে মোট ৬০ হাজার টাকা অনুদান প্রদান করা হয়।

রোববার (৮ ফেব্রুয়ারি) কুমিল্লা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উপদেষ্টা অধ্যাপক ড. সোহরাব উদ্দিনের মাধ্যমে এই অর্থ নৃবিজ্ঞান বিভাগের চেয়ারম্যানের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।

এ বিষয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন (ইউকে)-এর মুখপাত্র আবুল কালাম বলেন, “কুমিল্লা বিশ্ববিদ্যালয় আমাদের পরিচয় এবং আমাদের শেকড়। আমরা পৃথিবীর বিভিন্ন প্রান্তে অবস্থান করলেও আমাদের দায়িত্ববোধ সবসময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে যুক্ত। এই অনুদান কোনো দয়া নয়, বরং শিক্ষার্থীদের প্রতি আমাদের ভালোবাসা ও সহমর্মিতার প্রতিফলন। আমরা আশা করি, এই সহায়তা আক্রান্তদের সুস্থ জীবনে ফিরে আসতে কিছুটা হলেও সহায়ক হবে।”

এ সময় তিনি সংগঠনের সভাপতি মাহবুব ভূঁইয়া, সাধারণ সম্পাদক শাকিলা আক্তার মেরি এবং সংশ্লিষ্ট সকলের প্রতি এই উদ্যোগকে সফল করার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। অ্যালামনাইদের এমন মানবিক উদ্যোগ বিশ্ববিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থী ও কর্মচারীদের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে।

মন্তব্য করুন