ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
Gemini sai
নিজস্ব প্রতিবেদক: নবগঠিত সরকার ও আসন্ন রমজান মাসকে সামনে রেখে জরুরি সংবাদ সম্মেলন আহ্বান করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দলটির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়েছে।
সংবাদ সম্মেলনে আগামী ১৮ ফেব্রুয়ারি, বুধবার সকাল ১১টায় রাজধানীর বিজয়নগরে অবস্থিত দলের কেন্দ্রীয় কার্যালয়ে (সায়হাম স্কাই ভিউ টাওয়ার, ৪৫ বিজয়নগর, ঢাকা) অনুষ্ঠিত হবে।
দলের শীর্ষ নেতৃবৃন্দ এই সংবাদ সম্মেলনে দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট, নবগঠিত সরকারের প্রতি জনগণের প্রত্যাশা এবং আসন্ন রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণসহ বিভিন্ন জনগুরুত্বপূর্ণ বিষয়ে দলের অবস্থান ও কর্মসূচি তুলে ধরবেন বলে জানা গেছে।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ