
সাইফুল্লাহ সাইফ, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জ থানা পুলিশের অভিযানে আদালতের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত তিনজন এবং মাদক মামলার দুজনসহ মোট পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে ১৬০ পিস টাপেন্টাডল ও ২৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। পরে পুলিশি পাহারায় তাঁদের দিনাজপুর আদালতে পাঠানো হয়।
পরোয়ানাভুক্ত গ্রেপ্তারকৃতরা হলেন সিআর ৯০/২৩ মামলার মো. গোলাম আযম, জিআর ৩৯/১৫ মামলার মো. সোহেল রানা এবং জিআর ১৮৯/২১ মামলার মো. শামীম ইসলাম। নিয়মিত মাদক মামলায় গ্রেপ্তার হওয়া দুজন হলেন মো. আশরাফুল ইসলাম ফুলি ও মো. শফিক আহমেদ সুমন।
গ্রেপ্তারকৃত সবার বাড়ি দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায়। মাদক ও অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে বীরগঞ্জ থানা পুলিশ।
এআইএল/সকালবেলা