
কাঞ্চন কুমার, কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়া জেলা কারাগারের মূল ফটকের সামনে একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটে।
কুষ্টিয়া কারাগারের জেল সুপার আব্দুর রহিম জানান, কারাগারের মূল ফটকের সামনের সড়কে একটি মোটরসাইকেলে করে তিনজন দুর্বৃত্ত আসে। সেখান থেকে কারাগারের ফটক লক্ষ্য করে একটি ককটেল নিক্ষেপ করলে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে এবং এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এতে কেউ হতাহত হননি। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানান তিনি।
এআইএল/সকালবেলা