
জেলা প্রতিনিধি, কিশোরগঞ্জ: কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদল ইউনিয়নে মুক্তিযুদ্ধকালীন অস্থায়ী রাষ্ট্রপতি শহীদ সৈয়দ নজরুল ইসলামের বাড়ির পাশের রেললাইনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) এই ঘটনা ঘটে, যার ফলে ওই রেলপথে ট্রেন চলাচলে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা দেখা দিয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সদর উপজেলার যশোদল এলাকায় অবস্থিত সৈয়দ নজরুল ইসলামের বাড়ির সংলগ্ন রেললাইনের ওপর আগুন জ্বালিয়ে দেওয়া হয়। হঠাৎ রেললাইনে আগুন জ্বলতে দেখে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং ট্রেন চলাচলে বড় ধরনের নাশকতা বা দুর্ঘটনার শঙ্কা তৈরি হয়।
খবর পেয়ে স্থানীয় লোকজন দ্রুত এগিয়ে এসে আগুন নেভানোর চেষ্টা চালান এবং বিষয়টি সংশ্লিষ্ট রেলওয়ে কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করেন। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও রেলপথের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
এআইএল/সকালবেলা