
স্টাফ রিপোর্টার: ‘ভারতের সঙ্গে করা প্রতিটি চুক্তির সঙ্গেই প্রতারণা জড়িয়ে রয়েছে’—বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সব অভিন্ন নদীর পানির ন্যায্য প্রবাহের অধিকার আদায়ের দাবিতে আন্তর্জাতিক ফারাক্কা কমিটি বাংলাদেশ আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
রুহুল কবির রিজভী বলেন, অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যার দাবিতে গত ৫৫ বছর ধরে আলোচনা করেও কোনো কার্যকর সুরাহা হয়নি। অধিকার আদায়ে চলমান এই প্রতিবাদ ও আন্দোলনকে আরও তীব্র থেকে তীব্রতর করার আহ্বান জানান তিনি।
সমাবেশে তিনি আরও অভিযোগ করে বলেন, ‘বাংলাদেশের মানুষকে পানিতে মারার একটি সুগভীর ও পূর্ণাঙ্গ চক্রান্ত করেছে ভারত। এই চক্রান্ত থেকে দেশ ও জাতিকে মুক্ত করতে হলে ইস্পাতকঠিন জাতীয় ঐক্য প্রয়োজন।’
এ সময় সীমান্তে বাংলাদেশি নাগরিক হত্যা অবিলম্বে বন্ধ করাসহ সব অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যা বুঝিয়ে দেওয়ার জন্য ভারতের প্রতি জোর আহ্বান জানান বিএনপির এই শীর্ষ নেতা।
এআইএল/সকালবেলা