
বিশেষ প্রতিনিধি: ভারতে যাওয়ার সময় চুয়াডাঙ্গার দর্শনা জয়নগর ইমিগ্রেশন চেকপোস্টে পাবনার এক আওয়ামী লীগ নেতাকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ। তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বুধবার (১১ নভেম্বর) বিকেল ৪টার দিকে চেকপোস্টের বহির্গমন ডেস্ক থেকে তাঁকে আটক করা হয়।
আটক জাহাঙ্গীর হোসেন (৫৫) পাবনার আটঘরিয়া উপজেলার একদন্ত ইউনিয়নের বারুইপাড়া এলাকার ইসমাইল সরদারের ছেলে। তিনি স্থানীয় আওয়ামী লীগ নেতা।
দর্শনা জয়নগর ইমিগ্রেশন চেকপোস্টের ইনচার্জ উপপরিদর্শক মোহাম্মদ তুহিন জানান, বুধবার বিকেলে ভ্রমণ ভিসায় ভারতে যাওয়ার উদ্দেশ্যে জাহাঙ্গীর হোসেন বহির্গমন ডেস্কে আসেন। এ সময় তাঁর কাগজপত্র যাচাই-বাছাইকালে তাঁর বিরুদ্ধে একাধিক মামলার তথ্য পাওয়া যায় এবং তাঁর দেশত্যাগে নিষেধাজ্ঞা থাকায় ইমিগ্রেশন পুলিশ তাঁকে আটক করে। পরে গত ১৭ আগস্ট পাবনার আটঘরিয়া থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা দুটি মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়।
এআইএল/সকালবেলা