
অনলাইন ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। বুধবার (১১ নভেম্বর ২০২৬) বিকেল ৪টা ২০ মিনিটে জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে এই অধিবেশন শুরু হয়।
সংসদ সূত্রে জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদের নতুন এই চতুর্থ অধিবেশন আগামী ১৮ নভেম্বর পর্যন্ত চলবে। সরকারি সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার ও শনিবার বাদে সপ্তাহের প্রতিদিন বিকেল ৪টা ২০ মিনিটে সংসদের কার্যসূচি শুরু হবে। পরবর্তীতে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম সংসদের বৈঠকেই সভাপতিত্ব করবেন।
সংক্ষিপ্ত এই অধিবেশনে আইন প্রণয়ন সংক্রান্ত কাজের পাশাপাশি জনগুরুত্বপূর্ণ নানা বিষয়ে আইনপ্রণেতাদের আলোচনার কথা রয়েছে। অধিবেশন শুরুর আগে কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে সময়সূচি ও আনুমানিক কার্যসূচি চূড়ান্ত করা হয়।